নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
চকরিয়া উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতি সময়ে এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কর্মকান্ডে অভিযোগ উঠেলে মঙ্গলবার দুপুরে তাৎক্ষনিক ভাবে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মেধাবী ছাত্রনেতা আকিত হোসেন সজীব এর বিষয়টি নজরে আসে।
এরই প্ররেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন আকিত হোসেন সজীব, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন-চকরিয়ার আওতাধীন কোন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত ফিঃ চাইতে বেশি টাকা দাবি করলে তার সাথে যোগাযোগ করার জন্য বলেন।
জানাগেছে, মঙ্গলবার (৬এপ্রিল) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের “লোটনী রেডিয়েন্স কে.জি এন্ড হাই স্কুল”এর শিক্ষার্থীরা যোগাযোগ করে তাদের কাছ থেকে অতিরিক্ত ফিঃ নেওয়া হচ্ছে বলে জানায়। ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ফিঃ নির্ধারণের পরিমাণ ছিল ৩৫০০ + বিলম্ব ফিঃ ৫০০সহ সর্বমোট ৪ হাজার টাকা। সরকারের কোন নীতিমালাতে বিলম্ব ফিঃ নেওয়া উল্লেখ নাই এবং সুস্পষ্ট নির্ধারিত ফিঃ- বিজ্ঞান বিভাগে ১৯৭০টাকা, ব্যবসা বিভাগে ১৮৫০টাকা ও মানবিক বিভাগে ১৮৫০টাকা।
তাৎক্ষনিক ভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আদনান এর নির্দেশে প্রতিষ্ঠানের পরিচালক সাহেদুল ইসলাম শহীদ সাথে যোগাযোগ করেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন পরিচালককে বলেছেন সরকার নির্ধারিত ফিঃ এর চাইতে আপনারা বেশি ফিঃ নিচ্ছেন কেন? এটা শিক্ষার্থীদের উপর অন্যায় করা হচ্ছে। প্রতিষ্ঠানের পরিচালক প্রথমে কোনোভাবে বুঝতে চাইনি তাদের কথা। তাকে নানা ইকোয়েশন দিচ্ছেন।
পরে বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ মহোদয়কে অবহিত করলেন আকিত হোসেন। তিনিও এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন বলে তাকে জানান।
এরপর উপজেলা একাডেমিক সুপার ভাইজার রতন কুমার বিশ্বাস মহোদয়কে অবহিত করে অনিয়মের কথা বলেন এবং প্রতিষ্ঠানের পরিচালকের সাথে কথা বলিয়ে দেন তিনি। পরে একাডেমিক সুপার ভাইজার সরকার নির্ধারিত ফিঃ চাইতে বেশি টাকা না নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
অবশেষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব নিজে শিক্ষা প্রতিষ্ঠানে বসে থেকে ওই প্রতিষ্ঠানের সকল এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা জমা দেন। এছাড়াও আগে সেসব শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ ফি: বাবদ বাড়তি টাকা নিয়েছে তাদের অবশিষ্ট টাকা ফেরত পাওয়ার জন্য ব্যবস্থা করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব বলেন,করোনা মহামারিতে মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে। এ সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা এটা অন্যায়।বলতে গেলে এক প্রকার জুলুমি।
আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দ্যোশ্যে বলতে চাই, আপনারা শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা আদায় করবেন না, সকল শিক্ষকদের মানবিক হওয়ার জন্য আহ্বান করছি। চকরিয়া উপজেলা ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে পাশে থাকবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.