এশিয়ান টিভির কক্সবাজার (দ:) প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আব্দুর রাজ্জাক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘এশিয়ান টিভি’তে কক্সবাজার (দক্ষিণ) প্রতিনিধি নিযোগ পেয়েছেন আব্দুর রাজ্জাক। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যানের নির্দেশক্রমে গত ২৮ অক্টোবর ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) মোহাম্মদ শেখ কাদিরের সাক্ষরে নিয়োগ চূড়ান্ত করা হয়। তাকে এশিয়ান টিভির পক্ষ থেকে আইড়ি কার্ড, ফিতা, লুঘু, বোম প্রদান করা হয়।
আব্দুর রাজ্জাক মহেশখালী পৌরসভার গোরকঘাটা চরপাড়া নয় নং ওর্য়াড়ের বিশিষ্ট ব্যবসায়ী আলাহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগরের পুত্র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা: নুরুল আমিনের ভাতিজা। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তিনি সাংবাদিকতা পেশায় জড়িত আছেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডেও যুক্ত।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুর রাজ্জাক বিগত ২০১০ সাল থেকে অদ্যবদি দৈনিক জনকণ্ঠ পত্রিকার মহেশখালী প্রতিনিধি ও চট্টগ্রামের দৈনক বায়েজিদ পত্রিকায় ষ্টাফ রির্পোটার ও দৈনিক দেশ র্বাতায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, জাতীয়,আঞ্চলিক ও স্থানীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে সুনাম ও দক্ষতার সাথে দাযিত্ব পালন করেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সবার দোযা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন আব্দুর রাজ্জাক।
সেই সঙ্গে নিযোগ প্রদানের জন্য এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.