এমপি শফিকুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক নিউজ:
বগুড়া-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ এই মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনুসন্ধান কর্মকর্তা) মো. জাহাঙ্গীর আলম। তিনি মামলার বাদি।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অনুসন্ধান কর্মকর্তার তদন্তে মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার মিথ্যা সম্পদের তথ্য দেওয়া এবং ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকা আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং সম্পদের হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজু করার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন।

অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে অভিযোগ সংশ্লিষ্ট মো. শফিকুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে দুনীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.