এমপি’র গর্ভধারীনি মাতা মরহুমা বেগম ফজিলাতুন নেছা’র মৃত্যু‚তে শোক প্রকাশ করেছেন রিয়াদস্হ আওয়ামী পরিবার।
ব্যুরো অফিস – সৌদীআরব।
বাংলাদেশ আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক-পরিবহণ ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি’র গর্ভধারীনি মাতা মরহুমা বেগম ফজিলাতুন নেছা’র মৃত্য‚তে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদস্হ আওয়ামী পরিবার।
এক শোক বিবৃতিতে মরহুমার বিদ্বেহী আতœার শান্তি ও জান্নাত প্রার্থনায় বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দগণ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দগণ যথাক্রমে : রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম.আর. মাহবুব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ শাহ আলম, রিয়াদ যুবলীগের সভাপতি এম.এ. জলিল, রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মুনিরুল ইসলাম, রিয়াদ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইউসুফ, রিয়াদ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গিয়াস মজুমদার, শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি নান্না ও সাধারণ সম্পাদক বাবুল দাশ, মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে শোক বিবৃতিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের সভাপতি এম. হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মার্শাল টিটু প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.