এবারও যশোর বোর্ডের শীর্ষে ঝিনাইদহ ক্যাডেট কলেজ
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
বরাবরের মত এবারও ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের শীর্ষে রয়েছে। চলতি এইচএসসি পরীক্ষায় ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৪৬জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্তের সাথে উত্তির্ণ হয়েছে। উল্লেখ্যঃ ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজের শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা ও কলেজ অধ্যক্ষের সঠিক পরিচালনার ফলে ক্যাডেটগণ এই ফলাফল অর্জনে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.