এড. ছালামত উল্লাহ রানার মৃত্যুতে টেকপাড়া সোসাইটির শোক

সানজীদুল আলমঃ-

টেকপাড়া সোসাইটির উপদেষ্টা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক এপিপি এডভোকেট ছালামত উল্লাহ রানা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টেকপাড়া সোসাইটির সভাপতি জাহেদ উল্লাহ জাহেদ এবং সাধারণ সম্পাদক আশিকুজ্জামান।

টেকপাড়া সোসাইটি নেতৃদ্বয় এক যৌথ শোকবানীতে মরহুম এডভোকেট ছালামত উল্লাহ রানা’র আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, এডভোকেট ছালামত উল্লাহ রানা (৫৭) সোমবার ২২ জুন রাত ৯টা ২০ মিনিটের সময় চট্রগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি–রাজেউন)।

সোসাইটির সম্মানিত এর সিনিয়র সদস্য এডভোকেট ছালামত উল্লাহ রানা’র নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা জামে মসজিদ সংলগ্ন মাঠে ২৩ জুন মঙ্গলবার ফজরের নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে এডভোকেট ছালামত উল্লাহ রানা-কে স্থানীয় কবরস্থানে পিতার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.