এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীসহ পরিবারের ৮ সদস্য করোনায় আক্রান্ত

বার্তা বিভাগ: কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)এর সিনিয়র প্রতিবেদক মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীসহ পরিবারের ৮ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৪ জুন) কক্সবাজার মেডিকেলের রিপোর্টে তাদের করোনা ধরা পড়ে।

এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসিঘোনাস্থ নিজ বাড়িতে তারা আইসোলেশনে আছেন।

দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে যাতে ফিরতে পারেন- সাবার কাছে দোয়া চেয়েছেন এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী।

এদিকে ওয়ান নিউজ ডটকম ডট ‍বিডি (ওয়ান ‍নিউজ) সম্পাদক ও ‍সিইও মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন ওয়ান নিউজ পরিবারের পক্ষ থেকে আবু সিদ্দিক ওসমানীর আশু রোগমুক্তি এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.