একাদশে ভর্তিচ্ছুদের প্রথম তালিকা প্রকাশ

ওয়ান নিউজ ডেক্সঃ একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার এ তালিকা প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-আর-রশিদ বলেন, প্রথম তালিকায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

আবেদনকারীদের মধ্যে ৯৪ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছেন। বাকিরা দ্বিতীয় ও তৃতীয় তালিকায় আসবেন। সবাই ভর্তির জন্য কলেজ পাবেন।

তিনি বলেন, কিছু কিছু শিক্ষার্থী তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছে। তারা ১৯ ও ২০ জুন ফের আবেদন করতে পারবে। আগামী ২১ জুন দ্বিতীয় এবং ২৫ জুন তৃতীয় তালিকা প্রকাশ করা হবে।

(http://www.xiclassadmission.gov.bd/) ওয়েবসাইটে তালিকা পাওয়া যাবে। শিক্ষার্থীদের ১১-১৮ জুনের মধ্যে ১৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে রকেট, টেলিটক অথবা শিওরক্যাশ- এর মাধ্যমে জমা দিয়ে প্রাথমকি ভর্তি নিশ্চিত করতে পারবে। আর ২৭-৩০ জুন তাদের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছেন। আর কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন। এরমধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী রয়েছে।

মাধ্যমিকে উত্তীর্ণ হয়েও এবার ২ লাখ ৫৬ হাজার ৪২৯ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করেননি। যাদের বেশিরভাগই ঝরে পড়বে বলে বোর্ড কর্মকর্তাদের আশঙ্কা।

কলেজ পরিদর্শক বলেন, যেসব শিক্ষার্থীর ভর্তির জন্য কলেজ নির্ধারিত হয়েছে তারা ভর্তি না হলে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। কলেজ পছন্দ না হলে পরে মাইগ্রেশনের সুযোগ পাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.