এস এম হুমায়ুন কবির, সভাপতি, রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব, কক্সবাজার।।
রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটার বেলতলী এলাকার একজন সাদাসিধে ভাল মানুষ বিদায় নিয়ে আমাদের ছেড়ে চলে গেলেন পরজগতে।
এলাকার সমাজসংস্কারক হিসাবে জাফর আলম সাহেবের অবদান অবিস্মরণীয়।
বেলতলী বাজার জামে মসজিদ প্রতিষ্টা,নূরানী মাদ্রাসা প্রতিষ্টা,বেলতলী বাজার প্রতিষ্ঠা, সহ ধর্মীয়, সাধারণ শিক্ষা প্রসার থেকে শুরু করে বেলতলী গ্রাম প্রতিষ্ঠায় জাফর আলম সাহেবের বিশেষ অবদান রয়েছে।
আমি ছোট কাল থেকে সমাজ সংস্কারক জাফর আলম সাহেব কে দেখেছি চিনেছি এবং মেলামেশার সুযোগ হয়েছে।অর্থবিত্তে খুব বেশি স্বচ্ছল না হলে ও যৌবন কাল ও বৃদ্ধ বয়সে খুব জৌলুশ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। কখনো নিজের জন্য কিছু করেন নি।মানুষের তরে,দেশের তরে আজীবন নিবেদিত ছিলেন।
সমাজ সংস্কার করে তিনি চিরদিন মানুষের হ্নদয়ে স্হান করে নিয়েছেন।শুধু মানুষের জন্য,সমাজের জন্য,মানবতার জন্য তিনি দিয়ে গেছেন।নিজের জন্য কিছু করেন নি।
আমরা নিজেদের স্বার্থ ছাড়া মানুষের জন্য,সমাজের জন্য ও দেশের জন্য কি করতে পেরেছি!এই প্রশ্ন টি সবার বিবেকের কাছে ছুড়ে দিলাম।আসুন সবাই মিলে স্রষ্টার নৈকট্য অর্জন ও মানবতার সেবা করার সংকল্প বদ্ধ হই।তবেই আখেরাতের মুক্তি ও সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আমি তার আত্নার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.