একজন কর্মবীরঃ- নবাগত রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা

এস এম হুমায়ুনকবির,

কর্মবীর রামু উপজেলা নির্বাহী প্রণয় চাকমা।তিনি যোগদান করার পর পবিত্র রমজান মাস জুড়ে রোজাদারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঈদে ন্যায্যমূলে যাতে ক্রেতাসাধারণ কাপড় সহ অন্যান্য দ্রব্য সামগ্রী কিনে আনন্দ ভাগাভাগি করতে পারে সেই লক্ষ্যে উপজেলা জুড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের সৎ ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করেছেন।

যার কারণে রোজাদার ভেজালমুক্ত খাদ্য পেয়েছে ন্যায্য মূল্যে তেমনি ঈদুল ফিতরে ভেজালমুক্ত সেমাই,চিনি ও বিবিধ খাদ্য সামগ্রী সহ সস্তায় কাপড়চোপড় কিনতে পারায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ঈদ আনন্দ বেড়ে গেছে।

নবাগত রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা দফায় দফায় ভেজালবিরোধী অভিযান করে অসাধু ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করায় সর্বস্হরের জনসাধারণ রামু উপজেলা নির্বাহী অফিসার কে সাধুবাদ জানিয়েছেন।

যোগদানের অল্প সময়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা রামু উপজেলার ১১ ইউনিয়নের ভিজিএফ চাল লক্ষাধিক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করে জনগনের প্রতি অর্পিত দায়িত্ব পালনে তিনি জনগনের ভালবাসা অর্জন করেছেন তেমনি যানজট নিরসন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সর্বোপরি আইনশৃঙ্খলা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করায় রামু উপজেলাব্যাপী শান্তির সুবাতাস বইছে এখন।

রামুর জনগন এমন একজন কর্মবীরের প্রসংশীয় কর্মতৎপরতায় মহাখুশি।আমরা নবাগত রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি এবং রামুবাসীর পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।
লেখকঃ- সভাপতি, রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.