উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের জয়

নিজস্ব প্রতিবেদকঃ পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো জার্মান পরাশক্তি। রোববার রাতে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ফাইনালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে ধরেছে বাভারিয়ানরা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ শিরোপা বায়ার্ন মিউনিখ জিতেছিল ২০১৩ সালে। এরপর চার-চারবার সেমিফাইনালে উঠেছিল জার্মানির ক্লাবটি। চারবারই বিদায় নিয়েছিল শেষ চার থেকে। ম্যাচের ফলাফল নির্ধারণী একমাত্র গোলটি করেন বায়ার্ন তারকা কিংসলে কোমান।

এ বছর কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে উড়িয়ে দেওয়ার পর সেমিতে লিঁওকে হারিয়ে সাত বছর পর আবার ফাইনালে নাম লেখায় বাভারিয়ানরা। রোববার (২৩ আগস্ট) রাতে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ১-০ গোলে হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুললো তারা। মাথায় পরলো ইউরোপ সেরার মুকুট।

২৪ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলেন পিএসজি তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। কিন্তু মিস করেন এই আর্জেন্টাইন। তার নেওয়া শট বারের উপর দিয়ে চলে যায়। ৩০ মিনেটে লিওয়ানডোস্কি আরো একটি গোলের সুযোগ পেয়েছিলেন। এ সময় তার নেওয়া হেড পাঞ্চ করে ফেরান নাভাস। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি বক্সের মধ্যে গোলরক্ষকে একা পেয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু তিনি সরাসরি মেরে দেন নয়্যারের পায়ে!

দ্বিতীয়ার্ধের শুরুতে মাঝমাঠের বাইলাইনে নেইমারকে বায়ার্নের জিনাব্রি অহেতুক ফাউল করলে দু’পক্ষের মাঝে উত্তেজনা ছড়ায়। জিনাব্রি ও পিএসজির লেয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি।

বিরতির পর ৫৯ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় বায়ার্ন। এ সময় বাম দিক থেকে জশুয়া খিমিচের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নেন কিংসলে কোমান। বল নিরাপদে জালে আশ্রয় নেয় (১-০)।

৬৯ মিনিটে পিএসজির মার্কুইনহোস গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি ম্যানুয়াল নয়্যারের পায়ে মেরে দেন। তাতে সমতা ফেরানো হয় না ফঁরাসি ক্লাবটির। এর যোগ করা সময়ে এমবাপে ও নেইমার গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু জালে জড়াতে পারেননি। শেষ মুহূর্তে নেইমার বলে পা লাগাতে পারলেও গোল হতে পারতো। কিন্তু ভাগ্যদ্বেবী মুখ তুলে তাকাননি। ফলে সমতা ফেরানোও হয়নি। হয়নি প্রথমবার ফাইনালে এসে শিরোপা জয়।

বদলি নামা এরিক ম্যাক্সিম চুপো-মোটিং শেষদিকে পেয়েছিলেন সমতায় ফেরানোর ভালো দুটি সুযোগ।। কিন্তু একবারও বলে পা ছোঁয়াতে পারেননি তিনি। তাতে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় টমাস টুখেলে দলকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.