নিজস্ব প্রতিবেদক:
উন্নয়ন কাজে সব দপ্তরের সমন্বয় দরকার বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন, কউক এবং কক্সবাজার পৌরসভার আভ্যন্তরীণ চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সমন্বয় সভায় তিনি এমন মন্তব্য করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব (ডিডিএলজি) শ্রাবস্তী রায়, কউকের সচিব আবু জাফর রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সভায় পৌরসভার কাউন্সিলরগণ, নির্বাহী প্রকৌশলী, সড়ক জনপথ বিভাগ ও পিডিবি’র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় কউক এবং পৌরসভাসহ সব দপ্তরের সমন্বয়ের মাধ্যমে প্রধান সড়ক ও অভ্যন্তরীণ সড়কসহ চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত তরান্বিত করা সম্ভব বলে জানান জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.