বার্তা পরিবেশকঃ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকায় পর পর কয়েক দফা সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সন্ত্রাসীদের নারকিয় তান্ডবে আহত ৫ জনের মধ্যে ১ মহিলার অবস্থা আশংকা জনক বলে ও জানা গেছে। আহত নাজমা (১৮) বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মামলার এজাহার সূত্রে প্রকাশ, গত ১২ এপ্রিল সাড়ে ৫ টায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে নিজেদের আধিপত্য বিস্তার করতে হোয়াইক্যং ইউপির লম্বাবিল ঘুনাপাড়ার জনৈক আবুল মন্জুর খলিফার দুই পুত্র কে উনছিপ্রাং ষ্টেশনের দোকানে জনসম্মুখে পর পর দুই দফা আক্রমন করে। একই দিন তারা লম্বাবিল ঘুনাপাড়াস্থ বাড়িতে ফেরত গেলে আক্রমনকারীর এক আত্বিয়র সাথে বাড়াবাড়ি হয়।
খবর পেয়ে সন্ত্রাসীরা দলেবলে লাঠি দা কিরিছ নিয়ে মন্জুর খলিফার স্ত্রী, ছেলে মেয়েদের উপর ৩য় দফা তান্ডব চালায়। তাদের সন্ত্রাসী হামলা থেকে বাড়ির ৭ বছরের শিশু ও রেহায় পায়নি। এঘটনায় ৩ মহিলা যথাক্রমে আরেফা (৪০) নাজমা অক্তার (১৮) ফারজিনা আক্তার (১৪) এনামুল হক (১৫)আবছার (২০) আরফাত (৭) অপর অজ্ঞাত নামা আরো ৩জন সহ মোট ৯ জন আহত হয়।
স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে আহতদের প্রথমে টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তম্মধ্যে নাজমার অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। সন্ত্রাসীরা তাদের উপর আক্রমন করেই ক্ষান্ত হয়নি। বাড়ির আসবাবপত্র তছনছ ও লুটপাট করেছে বলে ও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ এনে সিরাজুল হক, ওসমান, ইসলাম সহ মোট ১১ জন কে বিবাদী করে মৌলভী ইয়াকুবের পুত্র আবুল মন্জুর খলিফা বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেছে।
এ প্রসঙ্গে হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল বাছেত ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান,পুরো দেশে করোনার কারণে লকডাউন অবস্থায় এই ঘটনা আইয়্যামে জাহিলিয়াত কে ও হার মানিয়েছে।
এ অসহায় পরিবার আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে আশ্রয় নেয়ার প্রাক্কালে আমার বাড়ির আঙ্গিনায় এসে সিরাজুল হকের পুত্ররা তাদের উপর আক্রমন এবং অপহরণের চেষ্টা করেছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে?
প্রত্যক্ষদর্শিরা জানায়, দুর্বলের উপর স্ববলের এ ভাবে জুলুম আল্লাহ সহ্য করবেনা। আহত পরিবারের গৃহকর্তা ও মামলার বাদী আবুল মন্জুর খলিফা জানান। দিন দুপরে আমার পরিবারের উপর তথা নারীদের উপর যে জুলুম অত্যাচার হয়েছে আমি তার সঠিক বিচার চাই।
বর্তমানে তারা আমার পরিবার কে নানা হুমকি ধমকি দিয়ে ঘটনা ধামাচাপার চেষ্টা চালাচ্ছে। আমি একজন আওয়ামীলীগের সক্রিয় কর্মী হিসাবে এই সন্ত্রাসী জামাতীচক্রকে আইনে আওতায় আনার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো জানান, বর্তমানে ঘটনাটি বিবাদীরা ভিন্নখাতে প্রবাহতি করার হীন অপচেষ্টা চালাচ্ছে। এদিকে করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানবাধিকার কমিশন চেয়ারম্যান এমন উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, করোনার এই দুর্যোগ পরিস্থিতিতে ও নারী এবং শিশুদের পারিবারিক সহিংসতার পাশাপাশি বিভিন্ন যৌনবিকৃত মানুষের যৌন সহিংসতার শিকার হতে হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.