উখিয়া থানার ওসি’র সাথে ওয়ান নিউজ পরিবারের সৌজন্যে সাক্ষাত

 নিজস্ব প্রতিবেদকঃ সত্যের সন্ধানে আমরা’ এই শ্লোগানে বহুল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “ওয়ান নিউজ” ডট কম ডট বিডি পরিবার উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় “ওয়ান নিউজ” পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ান নিউজ ডট কম ডট বিডি এর সম্পাদক ও সিও মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, নির্বাহী সম্পাদক মোহাম্মদ মিজান উর রশীদ (মিজান), স্টাফ রির্পোটার মোঃ জাহাঙ্গীর আলম।

সাক্ষাতে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর বলেন, বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠির কারনে উখিয়া আইন-শৃংখলা রক্ষায় উখিয়া উপজেলা প্রশাসনের পাশপাশি উখিয়া থানার পরিধিও অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও উখিয়া উপজেলার কোথাও ইয়াবা ব্যবসায়ী, ভুমিদস্যু, মাদক চোরাকারবারি ও চোরাচালানিদের সহায় হবে না। ইয়াবা ব্যবসায়ীদের কবর রচনা করে উখিয়া কে একটি শান্তির উপজেলায় পরিনত করার লক্ষ্যে পরিকল্পিত ভাবে কাজ করছে উখিয়া থানা পুলিশ।

সাক্ষাৎ শেষে অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর এর হাতে উপহার “ওয়ান নিউজ” লগোযুক্ত কপি মগ তুলে দেয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.