উখিয়া উপজেলা প্রতিনিধি।
গতকাল বৃহস্পতিবার ১৬মে রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির লম্বরী পাড়া হয়ে রেজু নদীর পাড় থেকে মাহমুদুল করিম(৩৫) নামে এক শীর্ষ মানব পাচারকারীকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
খোজ নিয়ে জানাযায় আটককৃত শীর্ষ মানবপাচারকারী মাহমুদুল করিম(৩৫) কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউপির মলমচর গ্রামের আবু ছৈয়দ এর পুত্র।
একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানাযায়, মাহমুদুল করিম ডাকাতি, চাদাবাজি, হত্যা প্রচেষ্টা, নারী নির্যাতন ও শিশু অপহরণ সহ একাধিক ওয়ারেন্ট মামলা ও ইয়াবা সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের অভিযোগ থাকায় নিজ মাতৃভূমি কুতুবদিয়া থেকে পালিয়ে আসে। তার বিরুদ্ধে বিভিন্ন থানা ও আদালত সূত্রে প্রাথমিক তথ্যে প্রাপ্ত মামলাগুলো হল – মানব পাচার প্রতিরোধ ও দমন আইন : মামলা নং – ১২৭/২০১৫, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন : মামলা নং – ৫৯/২০১৬, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন : মামলা নাং – ৭৬/২০১৬, এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন : মামলা নং – ৩৭৬/২০১৯ বিচারাধীন রয়েছে।
এ দিকে নিজ এলাকা থেকে পালিয়ে আসার কিছু দিন পরে জালিয়াপালং ইউপির পশ্চিম সোনাইছড়ি গ্রামের মৃত. ইউছুফ আলীর মেয়েকে বিয়ে করে, বর্তমানে দুটি সন্তানের বাবা সে, কিন্তু দুঃখের বিষয় হল স্ত্রী লোবা আকতার বছর খানেক আগে তাকে তালাক দেয়,
জানাযায় প্রতিরাতে ইয়াবা সেবন করে বাসায় এসে স্ত্রীকে অমানবিক নির্যাতন ও মারধরের কারণে সে তালাক দিতে বাধ্য হয়।
উল্লেখ্য যে, কক্সবাজারের উখিয়ায় মালয়েশিয়া পাচারের উদ্দেশে একটি বাড়িতে রাখা ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে। এদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উখিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকায় একটি বাড়ি থেকে তাদের উদ্ধার পূর্বক ৬ জন ১।ছৈয়দ আলম প্রঃতাবাইয়া(৪২),২। করিম উল্লাহ(৩৪),৩। মফিজ(৩২),৪। মুজিবুল হক(৩৭),৫। শাহা জালাল প্রাঃ জালাল উদ্দিন(৩২),৬। শাহা জাহান(২৭), ও ৭। মাহমুদুল করিম(৩৫), কে আসামি করে উখিয়া থানার এসআই মোরশেদ আলম বাদি হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।
এ দিকে লম্বরী পাড়া গ্রামের মৃত.ছালেহ আহমদ এর ছেলে মুফিজ(৩২),মানব পাচারে জড়িত নাই দাবী করে বলেন, আমাকে পূর্ব শত্রুতার জের ধরে হয়রানির উদ্দেশ্যে জড়ানো হয়েছে, আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই, এবং প্রকৃত পক্ষে যারা আবারো মানব পাচার করছে তাদের ধরে পুলিশে সোপর্দ করা হবে বলে একটি ভিন্নধর্মী উদ্দোগ নেন।
এরই ধারাবাহিকতায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার জনাব, শামসুল আলম মেম্বার ও জালিয়াপালং কমিউনিটি পুলিশের সভাপতি জনাব, শহিদুল্লাহ কায়ছার এর নেতৃত্বে এই ভিন্নধর্মী উদ্দোগ মানবপাচার প্রতিরোধ অভিযানে অংশ নেয় সোনাইছড়ি গ্রামের মৃত.ফজল আহাম্মদ এর ছেলে ছিদ্দিক আহাম্মদ, শামসুল আলম মেম্বার এর ছোট ভাই মুফিজ, সোনাইছড়ি গ্রামের মৃত.নাজির হোছাইন এর ছেলে ছৈয়দ আলম, লম্বরি পাড়ার আবু ছৈয়দ, বেলাল ও সাধারণ জনগণের সহযোগিতায় ইয়াবা ও মানবপাচারের ডজন মামলার আলোচিত আসামি কুবুবদিয়ার শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষ মানবপাচারকারী মাহমুদুল করিম(৩৫)কে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ১১জন নারী ও শিশু ১৩ জন পুরুষ রয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় মাহমুদুল করিম কে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.