উখিয়ায় প্রেমিকার ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে

ইমাম খাইর:
উখিয়ায় প্রেমিকার দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলায় মো. ফরহাদ নামে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহর আদেশে শনিবার (৩১ জুলাই) রাত ৮টায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়।

মো. ফরহাদ ১৪ এপিবিএন-এর কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, মো. ফরহাদের সাথে ফেসবুকে উখিয়ার এক নারীর পরিচয় হয়। সেই পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের আশ্বাসে স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করেছে। অবশেষে কনস্টেবল ফরহাদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন ভিকটিম প্রেমিকা। ওই মামলায় ফরহাদকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের চেষ্টা মামলায় মো. ফরহাদ নামে ১৪ এপিবিএন সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.