উখিয়ার সোনাইছড়িতে ছিনতাই ও যুবক অপহরণের নামে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার সোনাইছড়িতে সাড়ে তিন লক্ষ টাকা ও মোবাইল সেট সহ যুবক অপহরণের নামে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দঃ সোনাইছড়ি মৃত, ফজল করিমের ছেলে মাহমুদুল হক(৩২) ও মৃত, ইসলাম মিয়ার ছেলে মঞ্জুর আলমের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে।

গত ৫-মে বিকাল সাড়ে তিনটার দিকে পশ্চিম সোনাইছড়ি কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ছমি উদ্দীনের ছেলে জমির আহমদ এর যাত্রীবাহী টমটম যোগে সোনারপাড়া বাজার হতে আসার সময় মনজুর আলম গাড়ি সিগনাল দিয়ে মাহমুদুল হকের সাথে উল্লেখিত বিষয়ে কথা কাটাকাটির , এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলে স্থানীয় লোকজন ও পরে শামসুল আলম মেম্বার এসে তাদের আলাদা করে দুজনকেই নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়।

উল্লেখ্য যে, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাহমুদুল হকের বড় বোন নূরজাহান বেগমকে মিথ্যে প্রলোভন দেখিয়ে জমি বিক্রয়ের সাড়ে তিন লক্ষ টাকা, মোবাইল সেটসহ মাহমুদুল হককে অপহরণ করা হয়েছে মর্মে ৮ জনের (মধ্যে ৭জন ঘটনায় অনুপস্থিত) নাম উল্লেখ করে উখিয়া থানায় মিথ্যা এজাহার দায়ের করা হয়েছে।

টমটমে মাহমুদুল হকের বড় বোন বাদী নুরজাহান বেগম ছিল না বলে জানিয়েছেন গাড়ির ড্রাইভার, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মেম্বার শামসুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাই এবং অপহরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ঘটনা ঘটার দুই আড়াই ঘন্টা পরেও মাহমুদুল হককে এলাকায়/রাস্তায় ঘুরাঘুরি করতে এবং অনলাইনেও দেখছে অনেকেই। বসত ভিটে ছাড়া অবশিষ্ট কোন জমি নেই এবং লকডাউনের সময় জমি বিক্রি করার প্রশ্নই আসে না। এলাকার এক যুবক বলেন, দিনমজুরের কাজ করে সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরায় মাহমুদুল হকের। সে আবার সাড়ে তিন লক্ষ টাকা ব্যাগে নিয়েে রাস্তায় ঘুুুুরে !!

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খালেক বলেন, ৪০% আত্মগোপন আর ৬০% অপহরণ বলে বাদী ধারণা করছেন এবং সাড়ে তিন লক্ষ টাকা ছিনতাই এর কোন সাক্ষী প্রমাণ দেখাতে পারে নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.