নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার উখিয়ার সোনারপাড়া খেলার মাঠে বিরোধীয় ২০ শতক জমিতে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ভবন করার কারণ জানতে চেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইঞ্জিনিয়ার, সংশ্লিষ্ট ঠিকাদার, স্কুলের এডহক কমিটির সদস্যসহ মোট ৯ জনকে আগামি ১০ দিনের মধ্যে যথাযথ কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছেন বিজ্ঞ উখিয়া সহকারী জজ আদালত কক্সবাজার।
মামলা সূত্রে জানা যায়, সোনারপাড়া খেলারমাঠে আর,এস মূলে আব্দুল জলিলের নামে ২০ শতক জমি রেকর্ড হয়। পরে সেই জমি ভূলভাবে ফজল করিমের নামে রুমখাঁ পালং মৌজা হিসেবে রেকর্ড করে সোনারপাড়া আজিজিয়া জুনিয়র হাই স্কুলের নামে জমিটি রেজিস্ট্রি দেন ফজল করিমের পালক পুত্র মৌলভী আব্দুল আজিজ। অথচ এই জমিটি জালিয়াপালং মৌজা হিসেবে প্রমাণিত।
জানা যায়, বিরোধীয় জমিটি মৌলভী আব্দুল আজিজ আর এস খতিয়ানের মূল মালিক আব্দুল জলিলের রক্ত সম্পর্কীয় কেউ নয়। সেখানে তিনি আব্দুল জলিলের আর,এস ৫৯৩ নং খতিয়ানের মালিকানাধীন ২০ শতক জমিটিকে তার নিজের রায়তি স্বত্বীয় মালিক বলে দাবী করে ১৯৭৩ সালে ৩৩৮২ নং একটি দলিল সৃজন করেন। উক্ত দলিলে ২টি তফশিল করা হয়। একটি ৮০ শতক অপরটি ২০ শতক।
আরো জানা যায়, উক্ত বিরোধীয় জমির মালিক আব্দুল জলিলের মৃত্যুতে সংশ্লিষ্ট ওয়ারিশরা চলতি মাসের বিগত ২৫ মে বিজ্ঞ উখিয়া সহকারী জজ আদালত কক্সবাজারে উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং হচ্ছে— অপর ৪৬৯/ ২০২১ ইংরেজি। সেখানে উখিয়ার ইউএনও এবং এসিল্যান্ডসহ ৩১ জনকে আসামী করা হয়।
ওই মামলাটি বিজ্ঞ উখিয়া সহকারী জজ আদালত গ্রহণ করে বৃহস্পতিবার ২৭ মে (ভার্চুয়াল) আদালতে শুনানির দিন ধার্য করেন। সেখানে বাদী পক্ষের নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে মামলার ২৩—৩১নং আসামীদেরকে আগামি ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য একটি আদেশ দেন বিজ্ঞ উখিয়া সহকারী জজ আদালত কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারক সায়মা আফরিন হিমা। যা ইতোমধ্যে জারিকৃত নোটিশ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানা গেছে। বাদী পক্ষের মামলার শুনানিতে অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ আইনজীবি আব্দুর রহিম।
উল্লেখ্যঃ গত ২ মে উখিয়ার সোনারপাড়া খেলারমাঠে বিরোধীয় জমিতে জোরপূর্বক ইউএনও এবং এসিল্যান্ডসহ স্কুলের কর্তৃপক্ষ ভবন করার জন্য চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এলাকাবাসীসহ বহুলোক গুলিবিদ্ধ ও আহত হয়। এ ঘটনায় এলাকার লোকজনকে আসামী করে ৩টি মামলা দায়ের করা হয়।
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.