ঈদের ছুটি শেষে রোববার খুলছে চবি

ওয়ান নিউজঃ ৩৮ দিন ছুটি শেষে আগামীকাল রোববার থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ছুটি শেষে শনিবার বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও বন্ধের দিন থাকায় রোববার বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর আগে গ্রীম্মকালীন, রমজান, শবে ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে গত ১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত সকল ক্লাস এবং গত ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা পরিবর্তন ডটকমকে বলেন, শনিবার বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও বন্ধের দিন থাকায় রোববার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে গত ৫ জুলাই আবসিক হলগুলো খোলার পর থেকেই হলগুলোতে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আর অবৈধ শিক্ষার্থীদের ঠেকাতে প্রত্যেক আবাসিক হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.