ঈদগড়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত শিশুর মৃত্যু

কামাল শিশির, রামু:
ঈদগড় -ঈদগাঁও সড়কের ধুমছাকাটা এলাকায় ২৪ ডিসেম্বর দুপুর ১২ টায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শিশু নুফাইসার (৪) মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর ভোর ৪টায় সে মারা যায়।

নুফাইসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার মামা ঈদগড় সিনজি সমিতির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।

নুফাইসা ঈদগড় কোনার পাড়া এলাকার আফালাতুন এর মেয়ে। তার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.