এইচ এন আলম
দক্ষিণ চট্রলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক শর্ট লেগে ৫ টি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।
তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ১১ ফেব্রুয়ারি ২১ ইং রাত অনুমান ১ টা ২০ মিনিট সময় ঈদগাঁও বাজারের বাঁশঘাটা রোডে শাহজাহান এর ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ৫০/ ৬০ লাখ টাকার মত।
ঈদগাঁও থানার ওসি মোঃ আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন নিরাপত্তার জন্য সারারাত পুলিশ অবস্থান ছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.