ঈদগাঁওতে রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার

এস. এম. তারেক:
কক্সবাজার সদরের ঈদগাঁও কালির ছড়া লালশরি পাড়ার রেল লাইনের ব্রীজের নীচ থেকে শামশুল আলম(৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্বঘোনা পাড়া গ্রামের ছৈয়দ আকবরের ছেলে।

২৬ মে সকাল সাড়ে ৮ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন এবং সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শামশুল আলমের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন জানান, মৃত শামশুল আলমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাঁর সংসারে ৫ ছেলে মেয়ে রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.