শেফাইল উদ্দিন, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়ায় বসতবাড়িতে বন্য হাতি তাণ্ডব চালিয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গভীর রাতে রাজঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
ইসলামাবাদ রাজঘাট বিটের ভিলেজার মৃত মমতাজ হাজীর বাড়িতে গভীর রাতে বন্য হাতি বাড়ির গাছ পালা, দরজা, ও দেয়াল ভেঙে ফেলে,বস্তায় থাকা ধান নষ্ট করে ফেলে এবং ঘরের বিদ্যুতের মিটার ভেঙ্গে ফেলে। এভাবে বসতবাড়িতে সারারাত তাণ্ডব চালায়।
এ সময় আতঙ্কিত লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলো যান । হাতিটি ফজরের আজানের পর পাহাড়ে উঠে গেলে লোকজন ঘরে ফেরে।
স্থানীয় লোকজন জানান, গত এই বছর এলাকায় হাতির আক্রমণে ৩জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিলো। হাতির তাণ্ডবে অনেক ঘরবাড়ি ক্ষেত-খামার নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ হোছন বলেন, ভোররাত চারটা পর্যন্ত আমি ঘটনা স্থলের পাশাপাশি ছিলাম। ওই সময় হাতির তাণ্ডব চোখে দেখেছি।, বেশ কয়েক মাস এলাকার লোকজনের চোখে ঘুম নেই। আজ এই বাড়ি তো কাল ওই বাড়িতে হানা দিচ্ছে হাতি। লোকজনের কষ্টের শেষ নেই।কবে এই কষ্ট দূর হবে প্রশ্ন এলাকাবাসীর।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.