মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে মুক্তিযোদ্ধার বশতবাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (২৫মার্চ) গভীর রাতে অত্র ইউনিয়নের জাগির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।
জানাযায়, ঈদগাও ইউনিয়নের জাগির পাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা তেজন্দ্র মল্লিকের বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে বাড়ির দরজার
তালা ভেঙে প্রবেশ করে ষ্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা , জমির কাগজপত্র ও মুল্যবান কাপড় চোপড় ও জিনিস পত্রের নিয়ে যায় । মুক্তিযোদ্ধা তেজেন্দ্র মল্লিকের ছেলে লিটন মল্লিক জানান, এলাকার চিহ্নিত একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে আসছে ।এরা শেষ পর্যন্ত আমার বাড়ির তালা ভেঙে মূল্য কাগজপত্র, টাকা সহ সব কিছু নিয়ে যায় ।
স্থানীয় মেম্বার মমতাজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন । ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের সাথে কথা হলে জানান,এ ধরনের অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.