ইয়াবা দমনে চার স্তরে ‘যুদ্ধ’ চালাবে বিজিবি

ওয়ান নিউজ ডেক্স: ইয়াবা দমনে কক্সবাজারে চার স্তরে যুদ্ধ চালাবে বিজিবি। ইতিমধ্যে কাজ শুরু করেছে বাহিনীর সদস্যরা। নির্বাচনের পরই যুদ্ধতুল্য এই অভিযান শুরু করা হবে।

শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানিয়েছেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. আইনুল মোর্শেদ খান পাঠান।

বিগ্রেডিয়ার মোর্শেদ বলেন, ইয়াবা প্রবেশের রুট, গডফাদার, বহনকারী ও সেবনকারী এই চার স্তরে কারা কারা জড়িত তা পৃথকভাবে শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। সামনে নির্বাচন। নির্বাচনের পরে এ যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে কেউ রেহায় পাবে না। ইয়াবা দমন করবই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এসএম বায়েজীদ খান, ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মঞ্জুরুল আহসান খান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ ও প্রথম আলো’র কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.