ইয়াবা ও নগদ অর্থসহ মাদক কারবারি গ্রেফতার

সংবাদদাতা:
৫৪৬০ ইয়াবা ও নগদ টাকাসহ জসিম উদ্দিন (৩৮) নামের কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৭ জুন সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে রামু থানাধীন কলঘর বাজার এলাকায় জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশ এর একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সে রামুর দক্ষিন চাকমারকুল,১ নং ওয়ার্ডের আলী হোসেন সিকদার পাড়ার মৃত কবির আহাম্মদের ছেলে।

এ সময় ব্যবহৃত একটি স্মার্ট ফোন এবং ইয়াবা বিক্রির ৫,৬৬,৬০০/( পাঁচ লক্ষ ছিষট্টি হাজার ছয়শত) জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগত ব্যবস্হা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, তার বিরুদ্ধে খুন, নারী-নির্যাতন, মারামারি, মাদক মামলা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.