মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামাবাদের চরপাড়ায় নুরুল আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত হরি মহন দে’র ছেলে দয়াল কান্তি দে ও তার সহযোগী পুণ্য চনদ্র দে’র ছেলে মিলন কান্তি দে সহ ৮/৯ জন যুবকের বিরুদ্ধে।
নিহত নুরুল আলম একই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ।
রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে হিন্দু পাড়ার বেড়বিাঁধের উপর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ন‚রুল আলমের ছোট ভাই গোরা মিয়ার কাছ থেকে ১ হাজার টাকা পেতো দয়াল কাšÍি দে। ওই টাকা পরিশোধ করতে না পারায় তার ভাই নুরুল আলমকে কুপিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে ঈদগাঁও তদন্ত কেনদ্রের ইনচার্জ আব্দুল হালিম বলেন, নিহত ন‚রুল আলমকে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েেছ। এ হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনাস্থল থেকে মিলন কান্তি দে নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.