সংবাদদাতাঃ
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কক্সবাজার জেলা নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ জুন) সাক্ষাতকালে তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। সেই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে যে যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
এ সময় সহকারি পরিচালক মোঃ সরওয়ার আকবর, কর্মকর্তা সাইফুদ্দিন, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতি মুফতি মোহাম্মদ ইউছুফ মক্কী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি তাহের সাঈদ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক মাওলানা তাসনিম হাসনাতসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.