ডেস্ক নিউজ:
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিসেবে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৫ জানুয়ারি বিমান বাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করেছে।
মোস্তাফিজুর রহমান ১৯৮৭ সালে বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.