চট্টগ্রাম ব্যুরো:
কর্ণফুলীর কলেজ বাজার এলাকা থেকে ৫ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন জনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন আবুল কালাম (২৭) মো. জুনায়েদ (১৮) ও মো. আব্দুল কুদ্দুস কে (৪৪)। তাদের মধ্যে তিন জনের বাড়ি কক্সবাজার জেলা ও একজনের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ বলে পুলিশ জানায়।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটের সময় কর্ণফুলী উপজেলার কলেজ বাজার ইনোভা গার্মেন্টস লিমিটেড এর সামনে থেকে তাদের আটক করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলেজ বাজার ইনোভা গার্মেন্টস এর সামনে হতে তিন জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তাদের দেহ তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা জায়গা থেকে তিনজনের কাছে পৃথক ভাবে সর্বমোট ৫৩৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।’
অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার উপ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, আটক তিনজনেই ইয়াবা চালনের সাথে জড়িত। যদিও শফিকুল ইসলাম নামে আরো একজন পালিয়ে যায়। এ বিষয়ে চার জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.