আসছে ‘অপো রেনো’

ওয়ান নিউজ ডেক্সঃ দেশের বাজারে আসছে অপো’র নতুন স্মার্টফোন সিরিজ ‘অপো রেনো’। এই সিরিজের মাধ্যমে নিজেদের উন্নততর ক্যামেরা প্রযুক্তির দিকে বেশি প্রাধান্য দিচ্ছে তারা।

রবিবার (০২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপো জানায়, এতে থাকছে ডুয়াল ক্যামেরা এবং ট্রিপল ক্যামেরার মত প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর, অপটিক্যাল ও ডিজিটাল জুমের সমন্বয়ে দূর্দান্ত হাইব্রিড জুম। এমনকি ৫জি নেটওয়ার্ক সমর্থন করে এমন একটি সংস্করণও থাকবে ‘অপো রেনো’ সিরিজের।

ফোনটিতে থাকবে বাজারের সেরা চিপসেট আর বেজেলহীন স্ক্রিণে আল্ট্রা-এইচডি প্লাস ডিসপ্ল।

জুনের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে ‘অপো রেনো’ সিরিজের স্মার্টফোন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.