আ’লীগ টেরোরিস্ট লীগে পরিণত হয়েছে: রিজভী

ওয়ান নিউজ ডেক্সঃ আওয়ামী এখন টেরোরিস্ট লীগে পরিণত হয়েছে। তাই রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য, মানবিকতা ও মানবিক সহায়তার কথা প্রধানমন্ত্রী পছন্দ করেন না।

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে রোববার দুপুরে কক্সবাজারে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের দৃষ্টি আকৃষ্ট করতে ব্যর্থ হয়ে অটোগ্রাফ নিয়ে ব্যস্ত ছিলেন।

বাংলাদেশ সরকারের ভ্রান্ত নীতির কারণে শত শত রোহিঙ্গা মারা যাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপট এখন রোহিঙ্গাদের পক্ষে। তাই প্রধানমন্ত্রী এখন রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে। কিন্তু এই রকম একটি দুর্যোগ তো জাতীয় ঐক্যের মাধ্যমে মোকাবেলা করার কথা। এটাই তো গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, সরকার সময়মতো পদক্ষেপ না নেওয়ায় নাফ নদীতে শতশত রোহিঙ্গা লাশ হয়েছে।

রিজভি অভিযোগ করে বলেন, মিয়ানমারে নির্যাতনের শুরুতে হাজার হাজার রোহিঙ্গা যখন আশ্রয়ের জন্য সীমান্তে ছুটে আসে তখন সরকার তাদের সাথে খারাপ আচরণ করে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ডা. এ.জেড.এম.জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.