আমাকে জড়িয়ে মুখরোচক ও কাল্পনিক সংবাদের প্রতিবাদ জানাচ্ছি -ইসমাইল সিআইপি

গত ৩১ই জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কমকর্তা মেজর সিনহা মো: রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় দেশবাসীর সাথে আমিও শোকাহত। 

ইতোমধ্যে মেজর সিনহা পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)কে বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্তরা বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে আছেন।
এলিট ফোর্স র‍্যাবের পাশাপাশি সরকারের ও উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি দল ও আলোচিত এ ঘটনাটি তদন্ত করছেন। তদন্তাধীন মামলাটি নিয়ে ইতিমধ্যে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে। যেখানে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদটি মুখরোচক করতে কাল্পনিক চরিত্র সাজিয়েছে।

সংবাদে আমাকে জড়িয়ে যেসব কিচ্ছাকাহিনী রটানো হয়েছে তা ‘শাক দিয়ে মাছ ঢাকা’ ছাড়া আর কিছুই নয়।

আমি বৈধ একজন ব্যবসায়ী। আমাদের কষ্টার্জিত রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা গতিশীল করে। সমৃদ্ধ হয় জনপদ।
আমার ব্যক্তিগত অর্থে অসংখ্য অসহায় মানুষের সংস্থান করেছি। করোনাকালে হতদরিদ্রদের সাধ্যমতো পাশে ছিলাম, এখনো আছি। মানুষের বিপদে আপদে ছুটে চলা আমার দীর্ঘদিনের চরিত্র। তাতে কিছু মানুষ স্বাভাবিকভাবে ঈর্ষান্বিত হয়ে উঠে। তারাই সংবাদমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্য সরবরাহ করেছে।

আমি প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমুলক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সেই সাথে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।

-মোহাম্মদ ইসমাইল সিআইপি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.