রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের “দোছড়ি-কচ্ছপিয়া টমটম ও মিনি-টমটম সমবায় সমিতি”র নব নির্বাচিত সভাপতি হলেন যুবলীগ নেতা আবদু শুক্কুর।
চালকদের স্বার্থরক্ষায় নব অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ নিরলস ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর্শের প্রজ্বলিত শিখা নিয়ে রামু – কক্সবাজারের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে নব নির্বাচিত কমিটি একদিকে যেমন চালক ভাইদের স্বার্থরক্ষায় আপসহীন ভুমিকা পালন করবে তেমনি কচ্ছপিয়ার মাঠি কে সাইমুম সরওয়ার কমল এমপি তথা নৌকা মার্কার ঘাঁটিতে পরিনত করার জন্য আওয়ামীলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের সাথে সেতুবন্ধন করে জনকল্যানে কাজ করবো।
দোছড়ি-কচ্ছপিয়া টমটম ও মিনি-টমটম সমিতির চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষনা করা হয়।
নব ঘোষিত কমিটির উপদেষ্টা হলেন জনাব জাহাঙ্গীর আলম সিকদার, মোং রহিম, জয়নাল আবেদীন মেম্বার ও এম. সেলিম।
উল্লেখ্য নব-নির্বাচিত সভাপতি আব্দু শুক্কুর ও
সাধারণ সম্পাদক নেতৃত্বে নতুন এই কমিটি অনুমোদিত হয়েছে। গর্জনিয়া পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর জনাব আনিসুর রহমান উক্ত কমিটির অনুমোদন দেন বলে সংগঠনের প্যাড়ে প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.