আবদুল্লাহ আল নোমান বাপ্পি কচ্ছপিয়ার প্রস্ফুটিত গোলাপ, হাজারো কর্মীগড়ার কারিগর’ দক্ষ সংগঠক

এস এম হুমায়ুন কবির, সহ বার্তা সম্পাদক।।

একজন ছাত্র আবদুল্লাহ আল নোমান বাপ্পি। ছাত্রলীগের আদর্শিক একজন কর্মী। আওয়ামিলীগের দুঃসময়- সুসময়ে দলীয় কর্মসুচিতে সক্রিয় ভুমিকা রেখেছে। জেলা জুড়ে সবার প্রিয় মূখ বাপ্পি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামিলীগের পতাকাতলে নতুন প্রজন্ম কে একত্রিত করে শেখ হাসিনার সোনার বাংলা গড়ার সংগ্রামী এক সৈনিক আবদুল্লাহ আল নোমান বাপ্পি।

স্বপ্ন বাস্তবায়নে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কে সু সংগঠিত করে যেমন প্রষ্ফুটিত একটি গোলাপ তেমনি নিজের জম্মস্হানে আওয়ামিলীগ কে সু সংগঠিত করার মন্ত্রে তিনি বিভোর।

জম্ম অজপাড়া গাঁয়ে। কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়ায়। নোমান এখন ব্যস্ত পাড়া- মহল্লায় সংঘ,সমিতি বা সংস্থার ব্যানারে শত শত ছাত্র, যুবক ও গণমানুষ কে একত্রিত করে সমাজের কল্যাণে আত্মনিয়োগ।

তাইতো নোমান তিতার পাড়া আন নুর সংঘ,ওসমান সরওয়ার আলম স্মৃতি সংসদের মতো ৫/৬ টি প্রতিষ্ঠা করেছেন। যা ক্রমশ কচ্ছপিয়ার উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখছে। এখন হাজারো কর্মী গড়ার কারিগরের খ্যাতি পেয়েছে নোমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.