আপনার চাহিদা অনুযায়ী নতুন নতুন রূপে হাজির হবে গুগল ম্যাপ
ওয়ান নিউজ ডেক্স: ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার জন্য শিগগির নতুন রূপে হাজির হবে গুগল ম্যাপ। নতুন গুগল ম্যাপে আপনি কী করছেন তার উপর ভিত্তি করে আপনার আশপাশের বিভিন্ন স্থান বিশেষভাবে চিহ্নিত করে দেয়া হবে।
সম্প্রতি গুগল তার নতুন ম্যাপের নমুনা প্রকাশ করে। সেখানে দেখা যায় ম্যাপ ব্যবহারকারী কী করছেন তার উপর ভিত্তি করে ম্যাপটি বিভিন্ন উপায়ে আপনাকে লোকেশন সম্পর্কে তথ্য দেবে।

গাড়ি চালানোর সময় গুগল ম্যাপে আপনার অবস্থানের আশপাশের তেলের পাম্পগুলো বিশেষভাবে হাইলাইট করে দেখাবে। আবার আপনি বাস, ট্রেন বা প্লেন-এ চলার সময় গুগল ম্যাপ আপনাকে বাস স্টপ, ট্রেন স্টেশন, বর্ডার চেকপোস্ট এগুলো হাইলাইট করে দেখাবে।
গুগলের নতুন ম্যাপে রঙের বিন্যাসেও পরিবর্তন আনা হচ্ছে। একেক ধরনের প্রতিষ্ঠান একেক রকম রঙ ব্যবহার করে দেখানো হবে।
খাবারের দোকান বা বার চিহ্নিত করা হবে কমলা রঙ দিয়ে। শপিং মলের রঙ হবে নীল। আবার, অবকাশ যাপনের স্থান চিহ্নিত করা হবে সবুজাভ রঙ দিয়ে।
শুনতে ছোট ছোট পরিবর্তন মনে হলেও, গুগল বলছে নতুন কোনো জায়গায় গেলে এসব নির্দেশনা ব্যবহার করে প্রয়োজনীয় যেকোনো স্থান দ্রুত খুঁজে বের করা যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.