আনোয়ারায় ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পোড়ানো হলো ভেজাল জর্দা তৈরির সরঞ্জামাদি

চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম জেলার আনোয়ারায় গতকাল সোমবার দুপুরে আনোয়ারা থানার পূর্ব গেইটে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ভ্রাম্যমান আদালত বসিয়ে আকিজ জর্দা-২২ নামের বিএসটিআইএর অনুমোদন বিহীন জর্দা তৈরির একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকার অর্থদন্ড ও ২২ বস্তা ভেজাল মালামাল জব্দ করে পুলিশের সহায়তায় পুড়িয়ে দিয়েছেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, নিয়মিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারা বরকল সড়কে থানার পূর্ব পাশের্^ অভিযান চালিয়ে চট্টগ্রাম শহর থেকে একটি মিনি ট্রাকে বহনকরে আকিজ জর্দা-২২ নামের প্রতিষ্ঠানের ১১ বস্তা তামাকের গুড়ো, সাথে মিশ্রিত বিভিন্ন গাছপালার গুড়ো, ১১ বস্তা জর্দার তৈরির কোটা জব্দ করা হয়।
এসময় এ প্রতিষ্ঠানের মালিক উপজেলার হাইলধর ইউনিয়নের জানে আলমের পুত্র নাজিম উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুর ০২ টায় উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে আনোয়ারা থানা পুলিশের সহায়তায় জব্দ করা মালামাল গুলো পোড়ানো হয়। এ সময় এলাকার উৎসুক জনতার ভীড় পরিলক্ষিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আকিজ জর্দা-২২ নামের এ প্রতিষ্ঠানটি বিএসটিআই এর অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে নি¤œমানের তামাকের গুড়োর সাথে গাছের গুড়ো মিশ্রিত করে এতে কেমিক্যাল মিশিয়ে জর্দা তৈরি করে বাজারজাত করে আসছে। স্থানীয়রা স্থায়ীভাবে এ প্রতিষ্ঠানটি বন্ধ করার দাবী জানিয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ জানায়, ‘চট্টগ্রাম শহর থেকে বহন করে হাইলধরে নিয়ে যাওয়ার সময় আকিজ জর্দা-২২ নামে একটি বিএসটিআই এর অনুমোদন বিহীন ভেজাল জর্দা তৈরির প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও জব্দকৃত মালামাল পোড়ানো হয়েছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.