আনোয়ারার প্রবীণ শিক্ষক আব্দুর রহমান মৃত্যুতে চট্টগ্রাম শিক্ষক সমিতির শোক:

প্রেস বিজ্ঞপ্তিঃ

সর্বজন শ্রদ্বেয় প্রবীণ শিক্ষানুরাগী রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আব্দুর রহমান গতকাল রাত ১২টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

তিনি রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে অবসর গ্রহনের পর গহিরা উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়, আল আমীন একাডেমী, খায়রিয়া আরবী মাদ্রাসা ও রায়পুর গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসায় ও অসংখ্য প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান, দক্ষিন জেলা শিক্ষক সমিতির সভাপতি ওসমান গণি, আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম, সম্পাদক বাদল চন্দ্র, গহিরা উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের, রায়পুর গাউছিয়া হাসেমীয়া মাদ্রাসার সুপার মৌলানা সোলেমান আনসারী, রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পরিষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী খোকন, সম্পাদক এম.এম. আব্দুল করিম গভীর শোক প্রকাশ করেন।

জানা যায়, মরহুমের বাড়ি আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুরে। পার্থিব জীবনে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.