চট্রগ্রাম প্রতিনিধিঃ করোনাভাইরাসের ইস্যুতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রাত থেকে বন্ধ হচ্ছে সব ধরনের ফ্লাইট। শনিবার (২১ মার্চ) রাত ১২টার পর থেকে আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট উড্ডয়ন ও আবতরণ বন্ধের এই সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান বলেন, শনিবার (২১ মার্চ) রাত ১২টার পর থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত শাহ আমানত বিমানবন্দর থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। শুধুমাত্র অভ্যন্তরীণ রুটে ঢাকা-চট্টগ্রামের মধ্যেই ফ্লাইট চলাচল করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.