আজহারুলের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ওয়ান নিউজ ডেক্সঃ  জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

রোববার (১৫ মার্চ) মানবতাবিরোধী অপরাধের রায় প্রকাশের বিষয়টি জানিয়েছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান।

এরইমধ্যে রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। আজহারুলের রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা না হলে ফাঁসি কার্যকরের আইনগত প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে, আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘আমরা এখন আনুষ্ঠানিকভাবে রায়ের কপি পাইনি। রাযের কপি পেলে রিভিউ করব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.