আগস্টে ছাড়পত্র, মুক্তি নভেম্বরে
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। বুধবার সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আসছে নভেম্বরে মুক্তি পাবে।
ছাড়পত্র ও মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির যুগল পরিচালক অপূর্ব রানা।
তারা বলেন, “অনেক প্রত্যাশার জায়গা থেকে ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি নির্মাণ করেছি। একটি সুন্দর গল্প, এক জোড়া প্রেমিক যুগলের হৃদয়ের হাহাকার মুগ্ধ করবে দর্শককে।”
‘ইনোসেন্ট লাভ’-এ পরী জুটি বেঁধেছেন জেফের সঙ্গে। আরো রয়েছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ।
অপূর্ব রানা জানান, সিনেমাটির মূল দৃশ্যায়ন হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। এছাড়া রাঙামাটি ও কক্সবাজারে ধারণ করা হয় বেশ কয়েকটি দৃশ্য ও গান।
ছবিতে ‘পরী’ নামের ভার্সিটি পড়ুয়া তরুণীর চরিত্রে অভিনয় করেছেন পরী মনি। তার বাবার চরিত্রে আছেন সোহেল রানা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.