রাজিবুল হক চৌধুরী রাজ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘ল’ ডিপার্টমেন্টের রাজকীয় জয়।

উক্ত ক্রিকেট টুর্নামেন্টে খেলা শুরু হয়ছিল ২৬ই ফেব্রুয়ারি, এতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রত্যেক বিভাগ থেকে একটি করে টিম অংশগ্রহণ করে।

০২/০৩/২০১৯ উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়। উক্ত টুর্নামেন্টের ফাইনালে ছিলো ‘ল ডিপার্টমেন্টে ও ইংলিশ ডিপার্টমেন্ট।

রোধবার সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী উপস্থিত ছিলো।
১৫ ওভারের খেলাতে ল ক্লাব ৫ম উইকেটে ১২২ রানের টার্গেট দেয়। জবাবে ইংলিশ ডিপার্টমেন্ট বেঠ করতে নামে ১৫ ওভারে ৮ উইকেট ১১৮ রান করে পরাজিত হয়।

উক্ত ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সম্মানিত রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী, আইন ডিপার্টমেন্টের প্রিয় লেকচারার রাজিদুর রহমান ও জান্নাতুল কেয়া। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে উপস্থিত ছিলেন তাসনিয়া, তামান্না ম্যাডাম এবং মাহমুদ স্যার এতে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এতেই সর্বোচ্ছ রান করছে -রিদুয়ান হোসেন রানা( Law club)
সর্বোচ্চ উইকেট- সাঈদ মাহমুদ কানন( Law club)
সেরা খেলোয়াড় – মিজান (CSE Trojans)
Law Club captain- শাহ মোঃ নওশাদ শুভ,
ফাইনাল ম্যান অব দ্যা ম্যাচ – শাহ মোঃ নওশাদ শুভ।

খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দিয়ে অতিথিরা বক্তব্যে রাখেন,এতে বলা হয় ছাত্র ছাত্রীদের জন্য খেলাধুলা মানষিকভাবে বিকশিত করে এবং পাশাপাশি যুবকদের মাদক থেকে দুরে রাখতে খেলা ধুলা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এই ক্রিকেট খেলার মধ্য দিয়ে ল ডিপার্টমেন্টে এখন অনেকটাই এগিয়ে, যারা আজ ছোট দলে খেলছেন তারাই ভবিষ্যতে একদিন জাতীয় দলে খেলবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.