অনলাইন ডেস্ক:
টি ২০ ক্রিকেটে টানা ১২ ম্যাচ জিতল ভারত। একদিনের সিরিজ হারলেও টি ২০ সিরিজ নিজেদের দখলে নিল ভারত। অস্ট্রেলিয়ার ১৯৪ রান তাড়া করতে গিয়ে ভাল খেলল ভারতের টপ অর্ডার।
শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল শুরুটা করলেও জয় এল সেই হার্দিকের ব্যাট থেকেই। দু’বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ম্যাচের আগেই টি ২০ সিরিজ জিতলেন কোহলিরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.