ডেস্ক নিউজ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে।
রোববার (১৫ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রাথমিক আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৯ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.