৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবেঃ সিরাজুল হক মঞ্জু
ইয়ানুর রহমান : বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিনটি একটি অবিস্মরণীয় দিন। এই দিনে তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধু তাঁর বজ্র কণ্ঠে বলেন, ‘‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”। এই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত্র বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে জনযুদ্ধে পরিণত করেন। গতকাল সন্ধ্যায় শার্শার প্রানকেন্দ্র নাভারনের আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগ সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেনের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ সালেহ আহমেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও জেলাপরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ছাত্রালীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও বাস্তহারালীগের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.