মনোনয়নপত্র জমা দিলেন ধানের শীষের প্রার্থৗ শাহজাহান চৌধুরী

ওয়ান নিউজঃ  কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৮ নভেম্বর বুধবার বেলা ১ টায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেনের অফিসে শাহজাহান চৌধুরী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এসময় শাহজাহান চৌধুরীর সাথে জেলা বিএনপি সদস্য ফজল করিম চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা আবু সিদ্দিক ওসমানী, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, যুগ্ন-সম্পাদক দলিলুর রহমান শাহিন, রত্নাপালং দক্ষিণ বিএনপি সভাপতি জামাল মাহমুদ, টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন,শাহাদাত হোসেন, আব্দুল কাইয়ুম, টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি হাসান সিদ্দিকি, সাধারণ সম্পাদক জুনাইদ আলী চৌধুরী, উখিয়া উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজফার সাবিত, টেকনাফ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম ওসমান গণি,সরওয়ার জাহান চৌধুরীর জৈষ্ঠ পুত্র সাফ্ফাত ফারদিন চৌধুরী, টেকনাফ ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হুদা, উখিয়া ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী, সদস্য সচিব রিদুয়ানুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.