বেনাপোল সীমান্তে ১২৫৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

ইয়ানুর রহমান : বেনাপোল সীমান্তে ১২৫৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।

সোমবার সকালে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেনসিডিলের চালানটি জব্দ করে।

বিজিবি’র পুটখালী ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ জানান, গোপন খবরে জানতে পেরে সীমান্তে টহল বৃদ্ধি করে বিজিবি সদস্যরা। সকালে মাদক পাচারকারীরা বস্তা মাথায় নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে।

এসময় বিজিবি তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মুখ খুলে বস্তায় ১২৫৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.