বিদায়ী সিটি প্রশাসক সুজন ওমরা পালনে সৌদি যাত্রা ও দোয়া কামনা

আবুল কালাম, চট্রগ্রাম

চট্রগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর সফল বিদায়ী প্রশাসক ও চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন পবিত্র ওমরাহ পালেনে সৌদি আরবের উদ্দেশ্য যাত্রা করেন।

মঙ্গল বার ( ৯ মার্চ) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদিআরবের পবিত্র নগরী মক্কা শরীফের উদ্দেশ্যে রওয়ানা করেন।

এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরীর আপাময় সর্বস্তরের জন গনের কাছে বিদায়ী প্রশাসক সুজন বলেন, প্রিয় নগরবাসী তথা আমার সকল শুভাকাংখীদের প্রতি বিনীত অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দ্রুত দেশে ফিরে আসতে পারি।

আমিও মহান আল্লাহর দরবারে আপনাদের সকলের জন্য দোয়া কামনা করবো যেন মহান আল্লাহতায়ালা করোনাভাইরাস থেকে সারা বিশ্ববাসী তথা সকল দেশবাসীকে হেফাজতে রাখেন। মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আমিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.