বান্দরবানে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির সাচিং প্রু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

ওয়ান নিউজঃ বান্দরবানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সাচিং প্রু। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

বান্দরবানে তিনি মোট ভোট পেয়েছেন ৭৮ হাজার ১৪৭ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ মো. সূজাউদ্দীন পেয়েছেন ১৩ হাজার ৭০২ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন। আর নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.