পার্বত্যমন্ত্রীর সঙ্গে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২৪ মে) সন্ধ্যায় বান্দরবানস্থ মন্ত্রীর বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য মাঈনুদ্দিন খালেদ, ইফসান খাঁন ইমন, হাফিজুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন টুক্কু, আব্দুর রশিদ, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পার্বত্যমন্ত্রী বলেছেন, সাংবাদিকেরা সমাজের দর্পন। আপনাদের কারণে সমাজ আলোকিত হচ্ছে। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের কলম হোক উন্নয়নের।

পরে সাংবাদিক নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে উন্মোক্ত আলোচনায় যুক্ত হন।

আলোচনায় বাইশারীর মানুষের সার্বিক নিরাপত্তা, গর্জনিয়া-বাইশারী সড়কের উন্নয়ন, নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্পস্থ ঝুঁকিপূর্ণ বেইলী সেতু নতুনভাবে নির্মাণ, বাইশারী-আলিক্ষ্যং সড়কের আলিক্ষ্যং খালে একটি সেতু, নাইক্ষ্যংছড়ির পানি সংকট নিরসন, রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক প্রশস্তকরণসহ নানা উন্নয়নমূলক কথা উঠে আসে।

সাংবাদিক নেতৃবৃন্দের কথার উপর ভিত্তি করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করে দ্রুত কার্যকরি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন বীর বাহাদুর।

বিকেলে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ মন্ত্রীর বাসভবনে পৌঁছালে মন্ত্রীর ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর তাদের স্বাগত জানান।

বান্দরবান থেকে ফেরার পথে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক মিনারুল হকের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্যরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.